সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   25-Nov-2024   95

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
নানা উৎসব আয়োজনে বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে বেলা ১১ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সরকারী ভূষনস্কুল মাঠে সমবেত নেতাকর্মীদের উপস্থিতিতে পায়রা উড়িয়ে প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ছাত্রদলের উপজেলা শাখার আহব্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন খেকন. পৌর ছাত্রদলের আহব্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও রক্তদান কর্মসূচী, মিলাদ মাহফিল ও ক্রীকেট খেলার আয়োজন করে তারা।

office@ukantho.com


Photo

বিএনপির কথা শুনবে, না হয় ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে

এফএনএস: ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। হয় বিএনপির...

Photo

ঝিনাইদহের বিষয়খালীতে ২৬ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী হাজী...

Photo

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে চুরি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া...

Photo

মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কার, নিহত ১ আহত ৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত