সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চুয়াডাঙ্গায় রেস্টুরেন্ট থেকে নওমুসলিম বাবুর্চির লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   25-Oct-2025   146

Photo

এফএনএস: চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত ‘হ্যাচ ফ্যাচ’ নামের একটি রেস্টুরেন্টের দরজা ভেঙে আশীক (২১) নামে বাবুর্চির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তার সহকর্মীরা লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি গত ছয় মাস ধরে ওই রেস্টুরেন্টে রাধুনির কাজ করছিলেন এবং রেস্টুরেন্টের ভেতরেই থাকতেন। পুলিশ জানিয়েছে, তিনি গত ৩ থেকে ৪ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করেন। এরপর মুসলিম মেয়েকে বিয়ে করেছিলেন। তার পরিবার গোপালগঞ্জে থাকেন। উদ্ধারকারী সহকর্মী মামুন বলেন, শেষবার সাড়ে ১২টার সময় আশীকের সঙ্গে ফোনে কথা হয়। এরপর বারবার ফোন দিলেও কোনো সাড়া পাইনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি, তিনি ঘরের ভেতর পড়ে আছেন। পরে ঘরের দরজা ভেঙ্গে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুপুর ২টার দিকে আশীককে হাসপাতালে আনা হয় অচেতন অবস্থায়। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হই, তিনি মারা গেছেন। তবে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তার হাতে বেøড দিয়ে একাধিক কাটার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তিনি হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন।

office@ukantho.com


Photo

দায়িত্ব নেন, না হলে বিষ দেন

এফএনএস: চায়ের পাতা তোলার মৌসুমে পাঁচ মাসের বকেয়া বেতন-রেশনের দাবিতে...

Photo

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

Photo

ঘুষ নেওয়ার অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

এফএনএস: ‘ঘুষ’ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে...

Photo

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত