মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   12-Nov-2025   83

Photo

এফএনএস: রাজধানীর মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান এ তথ্য জানান। মামুন পটুয়াখালীর দুমকি উপজেলার আলগী গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য বাড্ডা উসমানের বাড়ির বিকাশের মেসে গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পোনে ৩টার দিকে ওই ঘটনা ঘটে। ওই মেসের একটি কক্ষে প্রতিদিন রাতে মাদক (ইয়াবা) বিক্রি ও সারা রাত সেখানে মাদক সেবন করা হতো। রাতে মাদক বিক্রেতা আবুল, লিটন, সোহাগ, রিপনসহ সাত-আট জন ছিল ওই রুমে। ঘটনার পর তারা দৌড়ে বের হয়, যারা হত্যাকান্ড ঘটিয়েছে, তারা দুজন মোটরসাইকেলে পালিয়ে যায়। সূত্রটি বলেন, মাদক কারবারি ও মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ সেখানে বসবাসরত লোকজন। মাদক কারবারিদের ভয়ে কেউ কিছু বলতে পারে না। কিছু বলতে গেলে তাদের শিকার হতে হয়। এদিকে এসআই মো. হাসানুর রহমান জানান, নিহতের গলার নিচে গুলির চিহ্ন পেয়েছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সকালে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে হেব্বি গ্রুপ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের ২৫তম দিনে ঈদের...

Photo

কালীগঞ্জে গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গাজা...

Photo

ঝিনাইদহে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি...

Photo

দেশনেত্রীর অপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সোচ্চার ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত