অন্যান্য
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 29-Jul-2026 38
এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় আবু হানিফ নামে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ফতুল্লায় ইসদাইর মন্দিরের পাশের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, নিহত আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ইছাপুর এলাকার বাসিন্দা। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, আবু হানিফ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাকপ্রতিবন্ধী স্ত্রী নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া নিয়ে বসবাস করতেন। অসুস্থতার কারণে তিনি ৫ দিনের ছুটিতে ছিলেন। তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।
office@ukantho.com