রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে: আমির খসরু

উচ্চকন্ঠ   31-May-2025   46

Photo

এফএনএস: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই। নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই। তিনি আরও বলেন, যদি কেউ বলে শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এটা কী সত্য? ইতোমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে- এমন ৫২টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এই রকম একটা বক্তব্য আমাদের জন্য বিব্রতকর, জাতি বিভ্রান্ত হচ্ছে। হাতেগোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ৪/৫টি দল এরা কোনো নিবন্ধিত দলও না, বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা নির্বাচন চায় না। ওয়ান-ইলেভেনের সময়ও এমন কিংস পার্টি হয়েছিল। কথাগুলো বলতে চাই না এই কারণে- এসব বললে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। জিয়াউর রহমান বিভক্তির রাজনীতি চাননি, তারেক রহমানও ঐক্যবদ্ধ রাজনীতি চান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন কমিশন বলেছে- তারা নির্বাচনের জন্য প্রস্তুত, তাহলে কেন বিলম্ব হচ্ছে। আমরা ডিসেম্বরের আগেই নির্বাচন চাই। ১৯৭১ সালে একটা ভোটাধিকারের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। তাহলে এখন কেন নির্বাচন নিয়ে সময় নষ্ট করা হচ্ছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, মহাসচিব ড. মো. এমতাজ হোসেন, মাহফুজুল রহমান ফরহাদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের দামোদরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এফএনএস: আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক...

Photo

নিখোঁজ হওয়ার দুদিন পর কাপ্তাই হ্রদে মিলল বিএনপি নেতার লাশ

এফএনএস: নিখোঁজ হওয়ার দু’দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান...

Photo

কালীগঞ্জে ট্রেন লাইনের পাশে ঝুঁকিপূর্ণ ছোট-বড় দোকান বসিয়ে চলছে ব্যবসা

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত