প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ৪ সন্তানের জনকের আত্মহত্যা
উচ্চকন্ঠ 02-Feb-2025 63
নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খড়িকাডাঙ্গা গ্রামে ৪ সন্তানের জনক এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, ঘোলপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর একমাত্র ছেলে তোতা মিয়া (৫০) পারিবারিক কলহের কারণে গভীর রাতে বিষ পান করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
office@ukantho.com