রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সংবাদ সম্মেলনে জামায়াতের অভিযোগ-মহেশপুরে নির্বাচনী গণসংযোগে বিএনপির হামলায় মহিলা কর্মীসহ ৮ জন আহত

উচ্চকন্ঠ   20-Oct-2025   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়তে ইসলামী মহিলা কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। দুপুরে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, রোববার সকাল ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত নির্বাচনী গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ কর্মীসহ মোট ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লাঞ্চিত করে বোরকা খুলে নেওয়া হয়েছে। বর্তমানে তারা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতে আমীর ফারুক আহমেদ, পৌর আমীর পলাশ আহমেদ প্রমুখ। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন,বিষয়টি শুনেছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

এফএনএস: ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু...

Photo

আ.লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্য জোটের আত্মপ্রকাশ

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক...

Photo

কালীগঞ্জে নদীর ৫০ বিঘা জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের: প্রশাসন নীরব

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভৈরব নদী এখন আর...

Photo

ষড়যন্ত্রমূলক বৈঠকের তদন্ত চলছে, আগস্টে নিরাপত্তা শঙ্কা নেই: পুলিশ

এফএনএস: রাজধানীর ভাটারা থানা এলাকায় আওয়ামী লীগের ক্যাডারদের ষড়যন্ত্রমূলক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত