বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তরুণদের জন্য নিরাপদ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন তারেক রহমান: অধ্যাপক নার্গিস বেগম

উচ্চকন্ঠ   19-Jun-2025   61

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি বায়বীয় আশ্বাসে বিশ্বাসী নয়। জনগণের ওপর নির্ভরশীল বলেই দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক দল বিএনপি। বুধবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি সমমনা শিক্ষকজোট যশোরের আয়োজনে নার্গিস বেগম বলেন, ‘তরুণদের জন্য নিরাপদ চমৎকার বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা। এটা দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন। বিগত ১৬ বছর দেশের সব সেক্টরটাকে যেভাবে অমর্যাদাকর জায়গায় পৌঁছে দিয়েছে, সেটা জাতির জন্য ন্যাক্কারজনক। সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাই। আমরা পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে চাই। ছোট দেশ হিসেবে অনেক দেশে আমাদের উত্তপ্ত করে বিপর্যস্ত করার চেষ্টা চালাচ্ছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’ শিক্ষকদের সমালোচনা করে ভাইস চেয়ারম্যান বলেন, ‘বিগত ১৬ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছে। বিগত আন্দোলনে আমরা শিক্ষক সমাজের সক্রিয় সমর্থন কম পেয়েছি। আপনারা ভয় পেয়েছেন। এখন রাজপথে নেমে যাদের কাছে নানা দাবি ওঠাচ্ছেন, তারা কিন্তু ভয় পায়নি।’ তিনি আরও বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা শেখাবেন না, তাদের ন্যায়-অন্যায় শেখাবেন। চোখ-কান খোলা রেখে ছাত্রদের সচেতন করুন।’
সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। কলেজ শিক্ষক সমিতি যশোরের সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আইয়ুব, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, অধ্যাপক আমিনুর রহমান পিন্টু, আমিনুর রহমান মধু প্রমুখ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ক্রীড়া পরিদপ্তরের...

Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ...

Photo

ইউনুচ ও মহব্বত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজ্জাক মোল্লা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

Photo

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম সরে যাওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত