শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

উচ্চকন্ঠ   21-Nov-2025   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) (২১ নভেম্বর) বিকেল ৩টা ১৮ মিনিটে পাঠানো প্রেস রিলিজে জানায়, গত ২০ নভেম্বর সীমান্তে টানা অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে ১৫০ গজ ভিতরে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে স্থানীয় একটি আমবাগান থেকে আসামী বিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একইদিন বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৩- আর এলাকা থেকে নায়েক জহির রায়হানের নেতৃত্বে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানিয়েছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

office@ukantho.com


Photo

নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আন্দোলন চলবে: শামসুজ্জামান দুদু

এফএনএস: নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে...

Photo

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগে ৫ শত তালের বীজ বপন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে পরিবেশ রক্ষায় বজ্রপাত...

Photo

বিডিআর হত্যাকান্ড নিয়ে তথ্য দিতে গণবিজ্ঞপ্তি

এফএনএস: বিডিআর হত্যাকান্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের...

Photo

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত