সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগে ৫ শত তালের বীজ বপন

উচ্চকন্ঠ   12-Sep-2025   49

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে পরিবেশ রক্ষায় বজ্রপাত প্রতিরোধে ৫ সহস্রাধিক তালের বীজ বপণ করা হয়েছে। শুক্রবার সকালে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেড় কিলোমিটার সড়কের দুই পাশে এই তালের বীজ বপন করা হয়।
উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ছালাভরা থেকে সুন্দরপুর দূর্গাপুর সড়কের দুই পাশে তাল গাছের বীজ বপনের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময়ে উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা যুবদল পৌর ছাত্রদল, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় এলাকাবাসী এ কার্যক্রমে অংশগ্রহন করেন। পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামের রাস্তার দু‘পাশে এ তালের বীজ বপন করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয়রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা জুড়ে ভুয়া ফেসবুক আইডির বেপরোয়া তৎপরতা: নিজ দলের ভিতরে বাড়ছে দূরত্ব

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে...

Photo

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...

Photo

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ...

Photo

ঝিনাইদহে মহাসড়ক উন্নয়ন প্রকল্পে স্থাপনা উচ্ছেদ অভিযান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত