রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাদকাসক্ত ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেয় বাবা-মা

উচ্চকন্ঠ   19-Jun-2025   68

Photo

এফএনএস: নারায়ণগঞ্জে নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দেয় বাবা। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল হক। এ ঘটনায় সহযোগিতা করেন মা। নিহত জনি সরকার (২৫) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকার ও অসিতা রানী সরকারের ছেলে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল হাসিনুজ্জামান বলেন, ফতুল্লার লালখা শিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ভাড়া থেকে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর চাকরি করেন করুনা সরকার। তার ছেলে জনি সরকার মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায় সময় জনি তার বাবা মাকে মারধর ও নির্যাতন করতেন। তিনি আরও বলেন, ১৬ জুন রাতেও জনি তার বাবা মাকে মারধর করেন। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনির মাথায় ও মুখে তার বাবা করুনা সরকার আঘাত করে। এতে জনি নিথর হয়ে পড়লে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশে ড্রেনে ফেলে দেয় করুনা সরকার। পরের দিন ১৭ জুন সকালে পুলিশ ড্রেন থেকে বস্তাবন্দি জনির লাশ উদ্ধার করে। এ ঘটনার পর করুনা সরকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় তদন্তে বেরিয়ে আসে হত্যাকান্ডের রহস্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) শামীম।

office@ukantho.com


Photo

৩০ কোটি টাকার সার খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে: জমাট বাঁধা ইউরিয়া দেবার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বাফার ইনচার্জ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বাফার সার গুদামের মাঠে খোলা আকাশের...

Photo

মহেশপুর সীমান্তে পুশ-ইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী...

Photo

কলকাতা ২১ নম্বর আর এন মুখার্জি রোডের সংযোগস্থলে, মোটর পার্টসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: ৬ নভেম্বর বৃহস্পতিবার,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত