শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

উচ্চকন্ঠ   28-Jul-2026   35

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে অনুষ্টিত সভাতে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। সভাতে আরও উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য কালীগঞ্জ উপজেলা র্নিবাহী অফিসার রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি ও উপজেলা জামাতের সাবেক আমির মাওলানা ওলিউর রহমান। এ সভার মাধ্যমে এমপির সহযোগিতার প্রাপ্ত একটি হরমোন এ্যনালাইসিস ম্যাশিন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সভার শুরুতেই কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমানুল্লাহ আল মামুন হাসপাতালের বর্তমান সেবার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি সভাতে জানান, হাসপাতালের প্রাচীন পুরাতন ভবনটি সংস্কার প্রয়োজন ও ডাক্তারদের বসার রুম সংকট রয়েছে। এছাড়াও অ্যাম্বুলেন্স ড্রাইভার, পর্যাপ্ত ডাক্তার, অফিস স্টাফ ও নার্স সহ নানা খাতেও জনবল সংকট আছে। বতমানে প্রেষনে বাইরে কর্মরত ডাক্তার ও নার্সদের হাসপাতালে ফেরাতে করণীয় প্রসঙ্গ তুলে ধরেন।
সভাতে এমপি আবু তালিব বলেন, সরকার ইতিমধ্যে এ হাসপাতালটি ১০০ শর্ষ্যা করার ঘোষনা দিয়েছেন। কালীগঞ্জ তার প্রথম পর্ষায়ের তালিকাতেও আছে। এ হাসপাতালের ডেপুটেশনে যাওয়া ডাক্তার নার্সদের ফিরিয়ে আনার ব্যবস্থাসহ সকল সমস্যা পর্ষায়ক্রমে নিরসনের উদ্যোগ নিবেন বলে জানান তিনি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমারের সঞ্চালনায় সভাতে অন্নান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি সোহেল আহমেদ, সাংবাদিক জামির হোসেন, শাহাজান আলী সাজু, নয়ন খন্দকার, হাসপাতাল কর্মরত অন্নান্য ডাক্তার ও অফিস কর্মকর্তাগন।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়

এফএনএস: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে...

Photo

সেই তন্বীর জন্য পদ ছাড়লেন ছাত্রদল ও বাগছাস

এফএনএস:২০২৪ সালের ১৫ আগস্ট ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়েছিলেন তন্বী।...

Photo

ধর্ষণের অভিযোগে কালীগঞ্জে যুবক গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে...

Photo

কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরিক্ষা ২০২৫ সম্পন্ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কিন্ডারগার্ডেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত