রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সেই তন্বীর জন্য পদ ছাড়লেন ছাত্রদল ও বাগছাস

উচ্চকন্ঠ   20-Aug-2025   48

Photo

এফএনএস:২০২৪ সালের ১৫ আগস্ট ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়েছিলেন তন্বী। ফেসবুক, গণমাধ্যমসহ বিভিন্ন পরিসরে তা বেশ আলোচনায় এসেছিল।এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সেই সানজিদা আহমেদ তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছেন।ঢাকা বিশ্ববিদ্যালের মনোবিজ্ঞান বিভাগের এ শিক্ষার্থীর সম্মানে একই পদে নিজেদের কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতারা। বুধবারঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।এর আগে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তন্বীর জন্য পদ খালি রাখার ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহŸায়ক আব্দুল কাদের।নিজের ফেসবুক আইডিতে তিনি বলেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। এদিকে বুধবার দুপুরে একই পদে কোনো বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশ ও বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল- সমর্থিত প্যানেলে তন্বীর সম্মানে পদ ফাঁকা রাখা হয়।

office@ukantho.com


Photo

চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক তরুণের লাশ উদ্ধার

এফএনএস:নোয়াখালীর হাতিয়ায় চুরির দায়ে জাফর (১৮) নামে এক তরুণকে সালিশে...

Photo

ঘরের আড়াই ঝুঁলছিল যুবকের মরদেহ, স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার...

Photo

ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় শ্রমিক নেতা নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে রাস্তা পারাপারের সময়...

Photo

মাদারীপুরে মাদরাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু

এফএনএস: মাদারীপুরে মাদরাসা শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় তানহা আক্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত