মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কমলাপুর রেলস্টেশনে প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

উচ্চকন্ঠ   27-Aug-2025   50

Photo

এফএনএস: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। প্রেমের সম্পর্কে অবনতি ঘটায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রাক্তন প্রেমিকের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন শ্যামলী (৩০) নামের এক নারী। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সুজনকে ঘটনাস্থল থেকেই আটক করেছে রেলওয়ে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে রেলওয়ে পুলিশ। ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, কথাকাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন ফুসলিয়ে শ্যামলীকে রেল স্টেশনে নিয়ে আসে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। আমরা অভিযুক্ত সুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছি। জানা গেছে, নিহত শ্যামলীর বাড়ি নাটোরে, তিনি রাজধানীর আজিমপুর এলাকায় বসবাস করতেন। আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়। ঢাকা রেলওয়ে থানার এসআই আবু হানিফ গণমাধ্যমকে জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দেখা যায়, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় শ্যামলী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ জানায়, শ্যামলীর মুখন্ডল ও গলায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: উপদেষ্টা আসিফ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...

Photo

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে...

Photo

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয়...

Photo

নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগঃ ধান, রবি শস্যসহ আসবাবপত্র পুড়ে ছাই

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনের বিলডুমুরতলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত