সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যারা পিআর চায় না, তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার

উচ্চকন্ঠ   19-Jul-2025   64

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এ দেশে গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে মৌলিক সংস্কার করতে হবে। নির্বাচনে উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে। শনিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, শুধু ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থান হয় নাই। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্বাণে জুলাই অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। ১৪, ১৮, ২৪-এর নির্বাচন গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারেনি। তিনি বলেন, এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে জুলাই অভ্যুত্থানে এটা আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষের ওপরে আওয়ামী লীগ এবং তার দোসররা যে অপরাধ সংগঠিত করেছে, সেটাকে যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে চব্বিশের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে।

office@ukantho.com


Photo

প্রভাবশালী নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: উল্টো মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার ভুক্তভোগী পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গ্রিস প্রবাসী...

Photo

হরিণাকুন্ডুতে মাশরুম চাষি প্রতিবন্দ্বী যুবকের উপর সন্ত্রাসী হামলা, বাড়িঘরে লুটপাট: মামলা নেইনি পুলিশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

Photo

লালমনিরহাটে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিলেন বিএনপির নেতারা

এফএনএস: লালমনিরহাটের পাটগ্রাম থানা ঘেরাও করে ভাঙচুর, হামলা, আসামি কেড়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত