প্রিয় ঝিনাইদহ
ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বই এর মোড়ক উন্মোচন
উচ্চকন্ঠ 05-Dec-2025 84
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের সাংবাদিকতা ও ইতিহাস ঐতিহ্য নিয়ে বইটি প্রকাশ করেছে বেগবতী প্রকাশনী। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বইটির লেখক ও গবেষক সুমন শিকদার, ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, প্রথম আলো পত্রিকার ঝিনাইদহ নিজস্ব প্রতিবেক আজাদ রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সিনিযর সাংবাদিক সাইফুল মাবুদ, আলী কদর, শিক্ষক শুশেন্দু ভৌমিক, গণশিল্পি সভাপতি আব্দুস সালাম, ঝিনাইদহ রিপোর্টারস ইউনিটের সভাপতি এমএ কবির, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু, ঝিনাইদহ শিক্ষক সমিতির সভাপতি আতিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিক আজাদ রহমান তার সহধর্মীনি আক্তার জাহান শিল্পী ও কন্যা ইশরাত জাহান গ্লোরি হাতে বই তুলে দেন। এরপর উপস্থিত অতিথিদের হাতে একে একে বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক ও বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক উত্তম চক্রবর্তী।
office@ukantho.com