বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

উচ্চকন্ঠ   17-Sep-2025   72

Photo

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে টানা বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসী জানায়, স¤প্রতি প্রবল টানা বৃষ্টিপাতের কারণে সদর উপজেলার কোদালিয়া গ্রামের শোয়েব নামে এক ব্যক্তির পুকুর ভেসে যায়। বৃষ্টির পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ার পর ওই মাছ শিকার করেন স্থানীয় টুকু মুন্সি পক্ষের লোকজন। এ নিয়ে পুকুরের মালিক শোয়েব ও তার লোকজনের সঙ্গে স্থানীয় প্রভাবশালী পক্ষের লোকজনের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে ওই ঘটনার জেরে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপির নেতার জানাজা শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন পুকুরের মালিক শোয়েব। ভুক্তভোগীরা জানান, প্রভাবশালী টুকু মুন্সি পক্ষের লোকজন তার ওপরে হামলা করে। পরে ওই ঘটনার জেরে বুধবার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় টুকু মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, দ্ইু দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

4 নভেম্বর থেকে রঘুনাথপুরে ১৫১তম বার্ষিক রাস পূজা, সকলকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের...

Photo

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

এফএনএস: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সা¤প্রতিক বক্তব্যের...

Photo

ঝিনাইদহে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজার...

Photo

পদত্যাগ করলেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন

এফএনএস: বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত