রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি কর্তৃক ১৫ পিস স্বর্ণের বার উদ্ধার

উচ্চকন্ঠ   13-Aug-2025   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি পলিয়ানপুর বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে ১৫ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মঙ্গলবার বিকালে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপির টহল দল কর্তৃক মেইন পিলার হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে একজন স্বর্ণ বহনকারী ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ নিয়ে যাওয়ার প্রাক্কালে চ্যালেঞ্জ করা হলে ০১ টি পলিথিনে প্যাঁচানো পোটলা ফেলে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে ঐ পোটলাটি বিজিবির পলিয়ানপুর ক্যাম্পে নিয়ে আসার পর তা খোলা হয় এবং পলিথিনের মধ্যে কষ্টেপ দিয়ে মোড়ানো ১৫ টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৮ শ ১৫ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের সর্বমোট বর্তমান বাজার মূল্য আড়াই কোটি টাকারও বেশি।

বিজিবি কর্তৃক উদ্ধারকৃত স্বর্ণের বার সমূহ মহেশপুর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জব্দ তালিকা প্রস্তুত করে তা ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

office@ukantho.com


Photo

গাইবান্ধায় বিয়ের ৩ মাস পরই স্বামী-স্ত্রীর আত্মহত্যা, লাশ উদ্ধার

এফএনএস: গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন...

Photo

ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসনে...

Photo

দুর্ধর্ষ ছিনতাইকারী রনি গ্রেপ্তার

এফএনএস:রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১০ মামলার...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ী বরুণ হত্যা মামলার আসামি কারাগারে

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চাঞ্চল্যকর ব্যবসায়ী বরুণ কুমার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত