মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান: ৫০ বোতল ফেয়ারডিল সিরাপসহ নারী আটক

উচ্চকন্ঠ   27-Jul-2026   14

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ১১০ টাকাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব-৬।
রোববার (২৬ জুলাই) রাত আনুমানিক ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের সোনালী পরিবহন কাউন্টারের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী সকিনা বেগম। তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
র‍্যাব-৬ সূত্রে জানা যায়, আটককালে সকিনা বেগমের কাছ থেকে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ফেয়ারডিল বিক্রির নগদ ৯ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঝিনাইদহ র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার বলেন, “মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাব-৬-এর নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

office@ukantho.com


Photo

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

এফএনএস: আগামীকাল ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা...

Photo

রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু

এফএনএস: রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে...

Photo

রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনার বিষয়ে স্পষ্ট করে বলতে হবে: প্রেস সচিব

এফএনএস:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার...

Photo

কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভূয়া ফেসবুক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত