প্রিয় ঝিনাইদহ
কালিগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু
উচ্চকন্ঠ 19-Jun-2025 54
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি’র সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা খাইরুল ইসলাম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বরত) মোফাজ্জেল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জন্নু রাইন ও উপজেলা এলজিইডি কর্মকর্তা শাহরিয়ার আকাশ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ মেলায় ৩ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। ৩ দিনব্যাপী এ মেলায় শোভা পাচ্ছে আম, জাম, কাঠাল, কলা, জামরুল, লেবু, ড্রাগন সহ প্রায় অর্ধশত বিভিন্ন মৌসুমী ফল। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত মেলাটি চলবে আগামী ২১ জুন শনিবার। দেশীয় ফলের উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়াতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এছাড়া ১২ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে ১ টি করে ভার্মিকম্পোজ সার তৈরির যন্ত্র বিতরন করা হয়।
office@ukantho.com