রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে বস্তাভর্তি রহস্যজনক মাংস উদ্ধার, এলাকায় আতঙ্ক

উচ্চকন্ঠ   28-Apr-2026   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে বস্তাভর্তি অজ্ঞাত মাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে ইউনিয়নের গুড়পাড়া ও তালিনা গ্রামের মধ্যবর্তী মাঠের একটি ব্রিজের নিচ থেকে এসব মাংস উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজের পর কৃষকরা মাঠে কাজ করতে গেলে ব্রিজের নিচে একটি পরিত্যক্ত বস্তা দেখতে পান। বস্তা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল এবং ভেতর থেকে রক্তমাখা মাংসের টুকরো বাইরে বেরিয়ে থাকতে দেখা যায়। বিষয়টি দেখে তাদের মধ্যে সন্দেহ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুড়পাড়া গ্রামের এক প্রত্যক্ষদর্শী কৃষক জানান, “আমরা প্রতিদিনের মতো মাঠে গিয়েছিলাম। ব্রিজের কাছে গিয়ে হঠাৎ খুব বাজে গন্ধ পাই। কাছে গিয়ে দেখি একটি বড় বস্তার মুখ খোলা, ভেতরে কাটা মাংস। প্রথমে গরু বা মহিষের মাংস মনে হলেও পরে দেখে সন্দেহ হয়—এটি অন্য কিছুরও হতে পারে। তখনই আমরা পুলিশে খবর দিই।”
খবর পেয়ে গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাভর্তি মাংস উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে পরীক্ষা করেও এটি কোনো গবাদি পশুর নাকি অন্য কিছুর মাংস—তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাংসগুলো বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং সেগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হতে পারে। জনমানবহীন মাঠের মাঝে ব্রিজের নিচে এভাবে মাংস ফেলে রাখার ঘটনায় চুরিকৃত গবাদি পশু জবাই, নাকি অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত—তা নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। খুব শিগগিরই এর রহস্য উদ্ঘাটন করা হবে।”
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

office@ukantho.com


Photo

শেখ হাসিনার ষড়যন্ত্রে বেগম জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ঝিনাইদহে বিশ্বাস বিল্ডার্সের পরিচালকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতাদের মতবিনিময়

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের...

Photo

ঝিনাইদহে গৃহবধুকে মারধর করে বিবস্ত্র করার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে এক গৃহবধূকে মারধর করে বিবস্ত্র...

Photo

আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে: সাঈদীপুত্র

এফএনএস: পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত