শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাবেক ডিজিএফআই ডিজির কোটি টাকার সম্পদ জব্দ

উচ্চকন্ঠ   03-Jun-2025   56

Photo

এফএনএস: প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম এবং তার স্ত্রী লুবনা আফরোজের বিরুদ্ধে জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ অনুসারে, ক্ষমতার অপব্যবহার ও নানা দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ সাইফুল আলম তার নিজের ও পরিবারের সদস্যদের নামে গোপনে সংরক্ষণ করেছেন। বিষয়টি অনুসন্ধানের জন্য গঠিত দুদকের একটি টিম অনুসন্ধানকালে জানতে পারে, অভিযুক্তরা তাদের মালিকানাধীন ব্যাংক হিসাবসমূহের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। এমনকি ফ্ল্যাট ও নয় তলা ভবন দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পর হেবা দলিলের মাধ্যমে দুই কন্যা ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপনের চেষ্টা চালান। এই প্রেক্ষাপটে, গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত সাইফুল আলম ও তার স্ত্রীর নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং কয়েকটি স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন। এসব সম্পদের মধ্যে রয়েছে আশুলিয়ায় অবস্থিত নয় তলা একটি বাড়ি, পল্লবীর একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি। সংশ্লিষ্ট সম্পদের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা। দুদকের পক্ষে এই আবেদন করেন কমিশনের উপপরিচালক তাহাসীন মুনাবীল হক। পরে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আদালতের এই সিদ্ধান্ত দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তকে সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে গৃহীত হয়েছে বলে জানা গেছে। অনুসন্ধান চলমান থাকায় সম্পদ অন্যত্র সরে যাওয়ার ঝুঁকি প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আদালতে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি

এফএনএস: ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার...

Photo

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষককে বেধড়ক পেটালেন স্বেচ্ছাসেবকদল নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সুব্রত রায় চৌধুরী...

Photo

জাকসু নির্বাচন: মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ

এফএনএস: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের...

Photo

মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল:প্রেস: কাউন্সিলের চেয়ারম্যান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ প্রেস কাউন্সিলের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত