রাজনীতি
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি
উচ্চকন্ঠ 18-May-2026 46
এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দলটি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে রিজভী জানান, এই সময়ের মধ্যে পবিত্র ঈদুল আজহা থাকায় কর্মসূচি পালনে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে। প্রয়োজনে কেউ এক-দুই দিন পরে কর্মসূচি পালন করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
office@ukantho.com