বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

প্রস্তুতিমুলক সভায় নানা সিদ্ধান্ত গ্রহন কালীগঞ্জে এবারে ১০৪ টি মন্ডবে হবে শারদীয় দুর্গাপূজা

উচ্চকন্ঠ   10-Oct-2026   7

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এবছর কালীগঞ্জ পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ১০৪টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্টিত হইবে। যা, গত বছরের
থেকেও ৩ টি বেশি। শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান নাহিদের সভাপতিত্বে
প্রস্তুতিমুলক ওই সভাতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি
ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।
ইউএনও জানান, এ বছর সুষ্টু ও শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপন লক্ষে প্রতিটি মন্ডবে সিসি ক্যামেরার
ব্যবস্থা থাকবে। মন্ডব গুলিতে ধর্মীয় শৃংখলা বজায় রাখতে ডিজে গান বন্ধসহ আইনশৃংখলা নিয়ন্ত্রনে নানা
পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও যে কোন সমস্যা সমধোনে উপজেলা পরিষদে সার্বক্ষনিক একটি মনিটরিং
সেল খোলা থাকবে।
পূজা উপলক্ষে আইনশৃংখলা রক্ষায় গৃহিত পদক্ষেপ বিষয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, প্রতিটি পূজা
মন্দিরে ৬ থেকে ৮ জন আনছার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এবং পৌর এলাকাতে ১ জন এস আই ও ১
জন এ এস আই এর নেতৃত্বে থানা পুলিশের ৩ টি টহল টিম এবং প্রতিটি ইউনিয়নে একইভাবে একটি করে টিম
সার্বক্ষনিক টহলে থাকবে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্টিত ওই সভাতে আরো উপস্থিত
ছিলেন,বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসলারইল হোসেন জীবন. রেজাউল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর
রহামন মিলন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মীসহ সুধীজনেরা।

office@ukantho.com


Photo

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

এফএনএস: বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ...

Photo

ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়: দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার বা শাসনব্যবস্থার...

Photo

বিএনপি ক্ষমতায় আসলে বিচারকদের ওপর চাপ প্রয়োগ করবে না: জয়নুল আবেদীন

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট...

Photo

মালিয়াট ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে ৮নং মালিয়াট ইউনিয়নে জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত