রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জয়পুরহাটে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

উচ্চকন্ঠ   18-Sep-2025   50

Photo

এফএনএস: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বহিষ্কৃতরা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী এবং আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্যসচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন। এ ছাড়া শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল করিম রাকিবকেও বহিষ্কার করা হয়েছে। গত বুধবার কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এক এএসআইসহ অন্তত সাত জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কাউন্সিল ঘিরে কলেজ এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় কাউন্সিল করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় এই সাত নেতাকে বহিষ্কার করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিছিন্ন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে...

Photo

যশোরে সোয়া কোটি টাকার সোনাসহ যুবক গ্রেপ্তার

এফএনএস: পাঁচটি সোনার বারসহ যশোরে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছেন...

Photo

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর

‎বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার...

Photo

মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের পৃথক দুই অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁ জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত