সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্তরা

উচ্চকন্ঠ   18-Mar-2025   65

Photo

এফএনএস: সিলেটের গোয়াইনঘাটে সোহেল শাহরিয়ার (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাওয়ার পথে উপজেলার রাধানগর বাজারের পাশে এ হত্যাকাÐ ঘটে। নিহত সোহেল শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। মাহবুবুর রহমান বলেন, হত্যাকাÐের কিছু ক্লু পাওয়া গেছে। এর সূত্র ধরে আমরা হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছি। মাঠে ডিবির টিম ও পুলিশ কাজ করছে। আশা করছি, হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। বাড়ি থেকে প্রায় সাত মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা। এ সময় তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে টাকা ও মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্বশত্রæতার জেরে হত্যাকাÐ ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

ফরিদপুরে আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগেগণপিটুনির শিকার এএসআই

এফএনএস: ফরিদপুরের সালথায় পরকীয়ার অভিযোগে গণপিটুনির শিকার হয়েছেন মো....

Photo

অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচার নিষেধাজ্ঞা বাতিলের সুপারিশ

এফএনএস: অনলাইন নীতিমালায় আইপিটিভি এবং অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন...

Photo

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

এফএনএস: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের...

Photo

বেনাপোলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

এফএনএস: যশোরের বেনাপোলে নিজ বাড়িতে মিজানুর রহমান (৫০) ওরফে মিজান কসাই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত