বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় সোলার প্যানেল কুপিয়ে নষ্ট: সন্দেহের বশে সালিসে ২ লাখ টাকা জরিমানা: দিশেহারা কৃষক পরিবার

উচ্চকন্ঠ   16-May-2025   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে সেচ যন্ত্রের সোলার প্যানেল কুপিয়ে নষ্ট করার ঘটনায় সালিসি বৈঠকে এক হতদরিদ্র কৃষককে ২ লাখ টাকা জরিমানার অভিযোগ উঠেছে স্থানীয় সামাজিক মাতব্বরদের বিরুদ্ধে।
এরই মধ্যে ঘটনাটি জানাজানি হওয়ায় শুক্রবার (১৬ মে) সকালে ভুক্তভোগী ওই কৃষক পরিবারের দুই সদস্যকে শারীরিক নির্যাতন ও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ভুক্তভোগী কৃষক আরিফ মন্ডল ও কৃষক ওসমান মন্ডল সর্ম্পকে দুজন আপন চাচাতো ভাই। তাদের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছে। শুধুমাত্র জমিই নয়, রাজনৈতিক ও সামাজিক দলাদলিতেও তারা আলাদাভাবে বিভক্ত। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা গোবিন্দপুর মাঠে অবস্থিত ওসমান মন্ডলের সেচযন্ত্রের সৌর বিদ্যুতের সোলারের ৯টি প্যানেল কুপিয়ে নষ্ট করে। এঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ না করেই ওসমান মন্ডল সন্দেহের ভিত্তিতে স্থানীয় সামাজিক মাতব্বরদের মাধ্যমে একতরফা সালিশ করে কৃষক আরিফ মন্ডলকে দায়ী করে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। এ বিষয়ে আরিফ মন্ডল আইনের আশ্রয় প্রার্থনা করলে ওসমান মন্ডল ক্ষিপ্ত হয়ে ১৫/২০ জন সাঙ্গপাঙ্গ নিয়ে তার বাড়িতে হানা দেয় ও তার বৃদ্ধ বাবা ব মন্ডল ও ভাই ফারুক মন্ডলকে ধরে নিয়ে তাদেরকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা ফারুক মন্ডলকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী আরিফ মন্ডলের পিতা ব মন্ডল বলেন, ‘পারিবারিকভাবে আমার ভাইয়ের সঙ্গে অনেক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রাতের আঁধারে কে বা কারা ভাইয়ের ছেলের সোলার প্যানেল কুপিয়েছে। অথচ এর দায়ভার আমার ছেলের উপর দিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে। আমরা টাকা না দিতে পারলে হাত-পা ভেঙে দিতে চেয়েছে। আমরা এত টাকা কোথায় পাবো।’
কৃষক আরিফ মন্ডল বলেন, ‘দলীয়ভাবে একজোট হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি এ ঘটনায় জড়িত নই। আমারা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।’
আরিফ মন্ডলের ভাই ফারুক মন্ডল বলেন, ‘আমরা এসবের কিছুই জানিনা। কোনো প্রমাণ ছাড়াই জোর করে আমাদের দোষী করা হচ্ছে। শুক্রবার সকালে ওসমান, হান্নান, মিরাজসহ ১৫/২০ জন আমাদের বাড়িতে এসে ধরে নিয়ে গিয়ে আমাকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে মারধর করে। আমার ভাই পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযোগকারী ওসমান গনি বলেন, ‘সোলার প্যানেল কুপাতে কাউকে দেখিনি ঠিকই, তবে আগেও আরিফ আমার সোলারের ফিতা কেটেছে, সেটা আমি নিজে দেখেছি। সেই কারণেই আমি তাকে সন্দেহ করছি। সালিশে ওরা না আসায় মাতব্বররা রায় দিয়েছেন, হয় তারা সোলার কিনে দিবে তা না হলে ২ লাখ টাকা দিবে।’
সামাজিক মাতব্বর কায়দা আলী বলেন, ‘ঘটনাটি স্থানীয়ভাবে বিচার করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়।’
ইউপি সদস্য খেলাফত আলী বলেন, ‘এটা সাজানো নাটক। আরিফ একজন নিরীহ প্রকৃতির মানুষ। জমি নিয়ে পুরোনো বিরোধ থেকে এ চক্রান্ত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত দাবি করছি’
হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, ‘তিন গ্রামের মাতব্বরদের উপস্থিতিতে সালিসি বৈঠকের মাধ্যমে বিচার করা হয়েছে। এর আগেও তারা অপরাধ করেছে, যেটা সর্বজন স্বীকৃত।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ পায়নি। তবে ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

office@ukantho.com


Photo

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুরু অস্ত্রসহ গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ৩১টি মামলার আসামি নুরে...

Photo

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর হাসপাতাল: প্রধান উপদেষ্টা

এফএনএস: উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা...

Photo

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক...

Photo

বিএনপি নিজেরাই গোল খেয়ে এখন বেদনা নিয়ে ঘুরছে: আখতার হোসেন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত