প্রিয় ঝিনাইদহ
ত্রিলোচনপুরে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 13-Oct-2025 83
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বানুরিয়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মহিলা কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক চার বারের মাননীয় সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সুযোগ্য সহধর্মিণী ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর। তৃণমূলের নারীরাই বিএনপির শক্তি ও আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূল ভিত্তি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন; জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন; উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু; পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান; ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ, মমিন হোসেন প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল, হানেফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন, পৌর যুব নেতা মোহাম্মদ মুক্তার হোসেন, যুব নেতা সাগর, ফরিদ, মুজাম, আলমগীর, কাঞ্চন, আব্দুর রহমান, লিটনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাঁরা আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
office@ukantho.com