শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা

উচ্চকন্ঠ   30-May-2025   60

Photo

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত সাবেক এই রাষ্ট্রনায়কের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দল ও সংগঠনগুলো। এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। বিএনপির শ্রদ্ধা নিবেদনের পর একে একে ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, ঢাকা মহানগর বিএনপি, ছাত্রদল, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব), জাতীয়তাবাদী তাঁতী দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরাম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশসহ (এ্যাব) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এদিন সকাল থেকে কখনো মুষলধারে, তো কখনো থেমে থেমে বৃষ্টি পড়ছিল। এর মধ্যেই সকাল থেকে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। তারা বৃষ্টি উপেক্ষা করে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এ সময় গুটি কয়েকের সঙ্গে ছাতা থাকলেও বেশিরভাগ নেতাকর্মীকে ভিজতে দেখা যায়। এমনকি কেন্দ্রীয় নেতারাও বৃষ্টিতে ভিজেই সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের কে বলে রে জিয়া নাই, জিয়া আছে বাংলায়; এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে সহ বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দেখা যায়।

office@ukantho.com


Photo

দিঘীতে ভাসছিল কিশোরের লাশ

এফএনএস: পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘী থেকে মানিক হোসেন...

Photo

ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামে...

Photo

অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন, ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন...

Photo

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত থেকে অভিযোগকারীকে ছিনিয়ে নিয়ে পেটালেন বাস কাউন্টার শ্রমিকরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঈদযাত্রায় ফিরতি টিকিটের দাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত