শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন, ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা

উচ্চকন্ঠ   04-Mar-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অনুমোদন ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রির অভিযোগে আলোচিত সেই সুইট হোটেলে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করে করা হয় ১০ হাজার টাকা জরিমানা। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বিএসটিআই ও জেলা প্রশাসন।
আদালত সুত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে বাজার তদারকি ও নিরাপদ খাদ্য উৎপাদন এবং বিক্রয় নিশ্চিত করার জন্য বিএসটিআই ও জেলা প্রশাসন অভিযান চালায়। শহরের বিভিন্ন ফলের দোকান, তেল পাম্পসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় তারা। অভিযানে সুইট হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি মিষ্টি উৎপাদন ও বিক্রি করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকার জরিমানা করে আদালত। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। সেসময় বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম ও পরিদর্শক মামুনুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

১৯৭১ ও গণতন্ত্রের বিষয়ে ছাড় নয়: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ হচ্ছে...

Photo

মহেশপুরে মানহানির অভিযোগ এনে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে আইনি পদক্ষেপের ঘোষণা সমন্বয়কের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে প্রকাশিত...

Photo

শিশুদের দিয়ে পর্নোগ্রাফি তৈরি চক্রের সদস্য এখলাছ আলী গ্রেপ্তার

এফএনএস: ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল)...

Photo

দুদকে অভিযোগ দিলেন হাসনাত-সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশের উত্তর ও দক্ষিণের মুখ্য সংগঠক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত