সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কোটচাঁদপুরের অনন্য গাঙ্গুলির মর্মান্তিক মৃত্যু

উচ্চকন্ঠ   01-Feb-2026   66

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে প্রথম হয়ে দেশজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন কোটচাঁদপুরের অনন্য গাঙ্গুলী। পরে তিনি ইংরেজি বিষয়ে ভর্তি হন। অধ্যয়নরত অবস্থায় গত ৩১ জানুয়ারী দিবাগত রাতে কোটচাঁদপুরস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। মেধাবী শিক্ষার্থী অনন্য গাঙ্গলী (২৭) এর আকস্মিক মৃত্যুর খবরে ঝিনাইদহের কোটচাঁদপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার এমন অকাল প্রস্থান পরিবার পরিজন আত্মীয়স্বজন সহ সহপাঠী ও এলাকাবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে অনন্য গাঙ্গুলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। তিনি কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর গাঙ্গলী চ্যাটার্জি ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী চ্যাটার্জির বড় সন্তান। দুই বোনের মধ্যে অনন্য এবং তার ছোট বোন লিথি মনি গাঙ্গলী দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
সন্তানের এমন মৃত্যু প্রসঙ্গে তার বাবা জানান, অনন্য দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে দীর্ঘদিন তার লেখাপড়ায় ব্যাঘাত ঘটে। এর ফলে তার মানসিক অবস্থার ওপর প্রভাব পড়েছিল বলে পরিবার ধারণা করছে। তারা মনে করছেন মানসিক অবসাদ থেকেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আসাদউজ্জামান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
অনন্য গাঙ্গলীর মৃত্যুতে তার সহপাঠী বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। মেধাবী ও ভদ্র স্বভাবের এই শিক্ষার্থী এলাকায় একজন কৃতি সন্তান হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোক ও বেদনার আবহ তৈরি হয়।

office@ukantho.com


Photo

ইতিহাস গড়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ঝিনাইদহের ‘বাঘিনী’ জয়ীতা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ক্রিকেট ইতিহাসে এই প্রথম!...

Photo

মার্চ ফর গাজা কর্মসূচি সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

এফএনএস: প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ এর উদ্যোগে শনিবার...

Photo

নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর গণতন্ত্র...

Photo

কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ

এফএনএস: ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত