রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজশাহীতে সৎ ছেলেকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

উচ্চকন্ঠ   20-Aug-2026   31

Photo

এফএনএস: রাজশাহীর পুঠিয়ায় রিফাত (৭) নামে একটি শিশুকে শ্বাসরোধে ও গলা কেটে হত্যার দায়ে তার সৎ বাবা মোহাম্মদ আলীকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী নাটোর সদর উপজেলার একডালা এলাকার বাসিন্দা। ২০১৯ সালের ২৮ মে রিফাতকে হত্যার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ২০১২ সালের দিকে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হন। ঘটনার প্রায় সাত মাস আগে তিনি বুলবুলি খাতুনকে বিয়ে করেন। বুলবুলির প্রথম ঘরের সন্তান ছিল রিফাত। স্ত্রী নতুন করে সন্তান নিতে না চাওয়ায় সৎ ছেলে রিফাতকে হত্যার পরিকল্পনা করেন মোহাম্মদ আলী। ২০১৯ সালের ২৮ মে সন্ধ্যায় নাটোর সদর উপজেলার একডালা এলাকার একটি মসজিদে ইফতার ও নামাজ শেষে বের হয় রিফাত। এ সময় তরমুজ কিনে দেওয়ার কথা বলে তাকে সাইকেলে তুলে নেন সৎ বাবা মোহাম্মদ আলী। পরে নাটোর শহরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর তাকে রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকার একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে রিফাতকে হত্যার চেষ্টা করলে সে মোহাম্মদ আলীর হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধরে প্রথমে গলাটিপে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন মোহাম্মদ আলী। হত্যার পর রাতে একা বাড়ি ফেরেন তিনি। পরে রিফাতের মা ছেলের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আলী অস্বাভাবিক আচরণ করেন। এতে সন্দেহ হলে আত্মীয়-স্বজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রিফাতকে হত্যার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করা হয়। আদালতের পেশকার রেজাউল ইসলাম সেন্টু জানান, মোহাম্মদ আলী কোনো আইনজীবী নিয়োগ করতে পারেননি। পরে আদালত তার পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করেন। আসামির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

হামিদুল ইসলাম হামিদের অনুসারীদের সমাবেশ, মনোনয়ন পূনঃবিবেচনার দাবী

নিজস্ব প্রতিবেদক: ওয়ান ইলেভেনের ফসল মইনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়...

Photo

চানখারপুলে গণহত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

এফএনএস: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

Photo

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

এফএনএস:জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

Photo

হবিগঞ্জে টিনের ঢাল ও লাঠি হাতে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০

এফএনএস: হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত