সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, সড়ক অবরোধ করে বিক্ষোভ

উচ্চকন্ঠ   11-Jul-2025   54

Photo

এফএনএস: কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর রফিকুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রফিকুলের লাশ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা প্রথমে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কথা বললে তারা সড়ক ছেড়ে দেন। তবে এর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা লাশ নিয়ে মোল্লাতেঘড়িয়া থেকে শহরের থানা মোড় পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক অবরোধ করেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল ইসলাম মোল্লাতেঘড়িয়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। রফিকুলের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রফিকুল। অনেক রাত হয়ে গেলেও ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। ভোরে আবার খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। পরে তার লাশ উদ্ধারের খবর পাওয়া যায়। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ওসি মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে। সব দিক মাথায় রেখে তদন্ত চলছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

office@ukantho.com


Photo

যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আসিফ নজরুল

এফএনএস: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যে যাই বলুক আমরা ফেব্রুয়ারির...

Photo

ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, আমরা পারবো না: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত যদি তাকে (শেখ...

Photo

নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল

এফএনএস: সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র-জনতা জুলাই-আগস্টের...

Photo

মাদকসেবী বখাটে সন্তানকে পুলিশে দিলেন বাবা

এফএনএস: লাগামহীন কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে পুলিশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত