রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

করোনার পর এইচএমপিভি ভাইরাস, যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

উচ্চকন্ঠ   17-Jan-2025   60

Photo

এফএনএস বিদেশ : করোনা ভাইরাসের আতংক এখনো কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এর মধ্যেই চীনে পাওয়া হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি চোখ রাঙাচ্ছে। নতুন এই ভাইরাস বিশ্বে উদ্বেগ বাড়াচ্ছে। চীন, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। স¤প্রতি যুক্তরাষ্ট্রের মধ্য–পশ্চিমাঞ্চল বিশেষ করে মিসৌরি, কানসাস, নেব্রাস্কা এবং আইওয়া অঙ্গরাজ্যে এইচএমপিভি সংক্রমণের হার বেড়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, নমুনা পরীক্ষা করতে আসা রোগীদের ৫ দশমিক আট তিন শতাংশ এইচএমপিভি পজিটিভ। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সংক্রমণের হার সবচেয়ে বেশি শিশু ও বয়স্কদের মধ্যে। এ ছাড়াও ভারত, মালেয়শিয়া, হংকংয়েও এই ভাইরাসের সংক্রমণে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে ভারতের কর্ণাটক, মহারাষ্ট্রসহ বেশকিছু রাজ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। এদিকে মাস্ক পরার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে মালেয়শিয়া সরকার। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, চীনে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতেও ভিড় বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। নতুন এই ভাইরাসটি করোনা ভাইরাসের মতোই সংক্রামক হতে পারে বলে আশংকা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসপাতালগুলোতে রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে। যেন কোভিডের প্রথম দিকের পরিস্থিতির স্মৃতি ফিরিয়ে আনছে এই চিত্র। যদিও চীন স্পষ্ট করে কিছু না বলায়, এসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

office@ukantho.com


Photo

জুলাই হত্যার বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেকোনো নির্বাচনের...

Photo

ঝিনাইদহ জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: প্রযুক্তি নির্ভর যুবশক্তি,...

Photo

ঝিনাইদহে পালা নাট্য পালাকারের মৃত্যু মঞ্চায়িত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মঞ্চায়িত হয়েছে পালা নাট্য...

Photo

ঝিনাইদহে বিশ্ব জলাতংক দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিশ্ব জলাতংক দিবস পালিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত