প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
উচ্চকন্ঠ 30-Nov-2025 125
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে প্রশাসন।
রবিবার (৩০নভেম্বর) উপজেলার পৌরসভাধীন কলেজ রোডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং মোট ৭,০০০/-(সাত হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়। এসময় নির্মাণ, সংস্কার ও মেরামত কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্মাণ স্থলে যথাযথ অস্থায়ী ছাউনি বা বেষ্টনীসহ নির্মাণাধীন ভবন আচ্ছাদিত রাখতে এবং নির্মাণ সামগ্রী (মাটি, বালি, রড, সিমেন্ট) ইত্যাদি আবৃত বা ঢেকে রাখতে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নির্মাণ সামগ্রী রাস্তায়, ফুটপাত বা যত্রতত্র ফেলে রাখা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
office@ukantho.com