সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উচ্চকন্ঠ   05-Apr-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সমর কুমার মিত্রসহ অন্যান্যরা।
২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, তিল, মুগ ও আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের মাঝে এক কেজি করে পাট বীজ, ১২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ বীজ, ৭০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মুগ বীজ এবং ২০০ জন কৃষকের মাঝে এক কেজি করে তিল বীজ বিতরণ করা হয়।
এছাড়াও প্রতিটি কৃষককে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের প্রণোদনা কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

office@ukantho.com


Photo

স্কুলছাত্রীকে হত্যায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

এফএনএস: নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাবেক...

Photo

মহেশপুর সীমান্তে নারী ও শিশু সহ ১৩ জন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অবৈধভাবে সীমান্ত পারাপারের...

Photo

নড়াইলে পরকীয়ার অভিযোগে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: পরকীয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়া...

Photo

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা তারেক রহমানের

এফএনএস: দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত