বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রতিহিংসা নয়, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী: মঈন খান

উচ্চকন্ঠ   24-Feb-2026   71

Photo

এফএনএস: বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান। এ সময় একজন সাংবাদিক আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চান। জবাবে মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে। ১৯৭১ এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়েনার মতো এ দেশের নিরীহ মানুষ ওপরে ঝাঁপিয়ে পড়েছিলো, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাবো। তিনি আরও বলেন, বাংলাদেশের ওপরে পাথরের মত আওয়ামী লীগ বাকশাল চাপিয়ে দিয়েছিল। সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপির জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি একটি উদার রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। আমরা ২০২৪ সালে ৫ আগস্ট যে ছাত্র-জনতার বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এ গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করবো।

office@ukantho.com


Photo

বারোবাজারে ২১ বছর ধরে পরিত্যক্ত ইউপি ভবনে ১৭ বছর ধরে চলছে গ্রাম পুলিশের মুরগির ব্যবসা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থান দিবসউদযাপন...

Photo

নানা কর্মসূচির মধ্য দিয়ে কোটচাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

Photo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-৩ আসনে পিতার দেখানো পথে জনগণের উন্নয়নে কাজ করতে চান রনি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত