সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বন্ড শো রুম ভাংচুরের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয়

উচ্চকন্ঠ   24-Dec-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের বন্ড শো রুম ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয় বলে দাবী করা হয়েছে। বুধবার বিকালে গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এমন দাবী করা হয়।
বিবিৃতিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, জুম্মা নামাজের পর ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনের অন্যতম মুখ শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়। উক্ত জানাজা নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সাঈদুর রহমান আনুষ্ঠানিকভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। জানাজায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ঝিনাইদহ জেলা সভাপতি সজিব হোসেন উপস্থিত ছিলেন। কিন্তু নামাজ শেষে কিছু অতিউৎসাহী ব্যক্তি দলীয় এজেন্ডা ও ব্যক্তিগত ক্ষোভের বশবর্তী হয়ে সজিব হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় হামলাকারী ও উত্তেজিত কিছু লোক পুলিশের গাড়ির পেছনে স্লোগান দিতে দিতে অগ্রসর হতে থাকে।
সজিব হোসেনকে বহনকারী গাড়িটি থানার ভেতরে প্রবেশ করার পর, উচ্ছৃঙ্খল জনতা থানার সামনে অবস্থিত বন্ড শো-রুমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার কোনো নেতা-কর্মী কিংবা সংগঠনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কাজেই সংগঠনটি উক্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভাংচুর ও অগ্নিসংযোগের মতো এই নিন্দনীয় ও সহিংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে মানবাধিকার সংগঠন "হিউম্যান রাইটস ভয়েস" এর কমিটি গঠন।

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক...

Photo

মহেশপুরে তারুণ্যের উৎসবে কিশোরী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সঞ্চয় প্রনোদনা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নতুন বাংলাদেশ...

Photo

উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ অতি দ্রুত নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে ‘অতি দ্রুত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত