মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

উচ্চকন্ঠ   04-Mar-2026   81

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন মো: আবু জাফর নামে এক ব্যক্তি।
হলফনামা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার কারণে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো: আবু জাফর (৪৮) তার ছেলে মো: নাহিদ হাসান সবুজকে (২৪) ত্যাজ্য ঘোষণা করেন।
নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগ-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হলফনামায় আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ ও অবান্তর জীবনযাপন করে আসছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের ইচ্ছামতো আলাদা থাকেন।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট ২০২৪-এর পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তার ছেলে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে জড়িত রয়েছেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ-এর পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে তিনি বিব্রত বোধ করেন।
হলফনামায় উল্লেখ করা হয়, নাহিদ হাসান সবুজের কোনো আয়-রোজগার, দায়-দেনা বা কর্মকা-ের সঙ্গে পিতা বা পরিবারের অন্য সদস্যদের কোনো সম্পর্ক থাকবে না। তার কোনো অপকর্মের দায় পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের রক্ত-সম্পর্কীয় ও আইনি সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলেও জানানো হয়।
এ বিষয়ে মো: আবু জাফর বলেন, “দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক তা আমি চাই না। বারবার সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।”
ঝিনাইদহ জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো: সাদাতুর রহমান হাদির মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
এদিকে ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সবুজের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

office@ukantho.com


Photo

ইতালি যাওয়ার স্বপ্নে ৪৬ লাখ টাকা খরচ, লাটভিয়ার জঙ্গলে মিলল ঝিনাইদহের সোহেলের মরদেহ

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ইতালিতে যাওয়ার স্বপ্ন নিয়ে মানব পাচারকারীদের...

Photo

শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার বন্দেখালী...

Photo

ফেনীতে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে বিএনপি

এফএনএস: ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অপরাধে তালাক দেওয়া...

Photo

শব্দচয়ন অনাকাঙ্খিত, হেফাজতের দুঃখপ্রকাশ

এফএনএস: হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত গত ৩ মের মহাসমাবেশে দুই বক্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত