শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ইয়াবা বাকী না দেওয়ায় হত্যা: হত্যাকারী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   08-Aug-2025   70

Photo

এফএনএস: রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা না দেওয়ায় মো. হীরা (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি মো. জীবন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকাল ৮টার দিকে মালিটোলার ৪৮ নম্বর গোলক পাল লেনে মো. জীবন মিয়া হীরার কাছে বাকিতে দুই পিস ইয়াবা ট্যাবলেট চায়। কিন্তু হীরা অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে জীবন ধারালো চাকু দিয়ে হীরার বাম গাল, বুকের বাম পাশ ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হীরার মৃত্যু হয়। এ ঘটনায় বংশাল থানায় হত্যা মামলা হয়। গত বৃহস্পতিবার চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম কেরানীগঞ্জের কালাতিয়া বাজার এলাকা থেকে জীবনকে গ্রেপ্তার করে। পরে আসামির দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। আদালতে হাজির করা হলে জীবন স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়ে পুলিশের এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিজিবি’র অভিযানে ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার সহ ৫ বাংলাদেশী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি...

Photo

মেট্রোরেল পিলারের পাশে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেলের একটি পিলারের পাশে...

Photo

রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ৩ তরুণের মৃত্যু

এফএনএস: রেললাইনে বসে আড্ডা দেওয়ার সময় চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে...

Photo

মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত