সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   07-Mar-2026   67

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত সংবাদকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সুধীজনদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ঝিনাইদহের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা বলেন, ঝিনাইদহ প্রেসক্লাব দীর্ঘকাল ধরে এই অঞ্চলের মানুষের অধিকার ও সত্য তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইফতার মাহফিলের মাধ্যমে সাংবাদিকদের পারস্পরিক হৃদ্যতা ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম।
অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ একসাথে ইফতার গ্রহণ করেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

office@ukantho.com


Photo

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক...

Photo

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামী গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে...

Photo

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

এফএনএস: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

Photo

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

এফএনএস: মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত