সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে নিহত ১, আহত ৪

উচ্চকন্ঠ   09-Feb-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান (৩৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহেশপুর-ভৈরবা সড়কের নস্তি ভাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আসাদুজ্জামান উপজেলার নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মহেশপুর হাই স্কুল মাঠে মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মতিয়ার রহমানের দাঁড়ি পাল্লা‌ প্রতীকে বিজয়ের লক্ষ্যে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে সন্ধ্যার দিকে উপজেলার ১২টি ইউনিয়নের নেতাকর্মীরা যার যার গন্তব্যে ফিরছিলেন।
সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে নেপা ইউনিয়নের একদল কর্মী একটি টলিতে করে বাড়ি ফিরছিলেন। পথে নস্তি মাঠ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে টলিটি রাস্তার পাশের একটি গভীর গর্তে উল্টে যায়। এতে টলিতে থাকা কর্মীরা যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহত পাঁচজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামানের মৃত্যু হয়।
আহত অন্যরা হলেন—নেপা ইউনিয়নের বাসিন্দা আসমাউল (৩০), সাধন মিয়া (৩১), হোসেন আলী (৪৫) ও আসমাউল (২৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চারজন বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় মহেশপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ গভীর শোক প্রকাশ করে বলেন, "একজন একনিষ্ঠ কর্মীকে হারিয়ে আমরা ব্যথিত। আমরা নিহতের পরিবারের পাশে আছি এবং আহতদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হচ্ছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান
জানান, জামায়াতের নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে উচ্চমুল্যের আমদানী বিকল্প ভেষজ উদ্ভিদের জৈব চাষাবাদ বিষয়ক কর্মশালা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: উচ্চমূল্যের আমদানিনির্ভর...

Photo

কালীগঞ্জে মধ্যরাতের আগুনে ২ টি কাঠের দোকান পুড়ে ছাই

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার সরকারি...

Photo

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ নূরুল ইসলাম

এফএনএস: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার...

Photo

ত্রিলোচনপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী যুব কর্মী সম্মেলন অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত