রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট

উচ্চকন্ঠ   13-Feb-2026   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে দুর্বৃত্তদের হামলায় প্রেসক্লাব মহেশপুর কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে এ হামলা চালানো হয়। ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রেসক্লাব মহেশপুর সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এসময় অফিস কক্ষের আসবাবপত্র এলোমেলো করে ফেলা সহ আলমারি ও ড্রয়ার ভেঙে নগত টাকা একটি ল্যাপটপ, এবং প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। হামলার সময় কার্যালয়ে কেউ উপস্থিত ছিলেন না।
ঘটনার কিছু সময় পর স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খবর দেন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিকেরা সেখানে গিয়ে ভাঙচুরের চিত্র দেখতে পান। কার্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ সকল সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তাঁরা বলেন, সাংবাদিকদের সংগঠনের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি শুধু একটি প্রতিষ্ঠানে হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। আইন শৃংখলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আমরা বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর মহেশপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

office@ukantho.com


Photo

১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

এফএনএস: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য...

Photo

বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয়...

Photo

কালীগঞ্জে নবনির্বাচিত এমপি আবু তালিবের বাজার তদারকি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের...

Photo

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শান্তিপূর্ণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত