সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আগামী পাঁচ বছরে ঝিনাইদহে ২৫ হাজার বৃক্ষরোপণ করবে জেলা পরিষদ

উচ্চকন্ঠ   14-Jun-2026   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| জেলা পরিষদের উদ্যোগে আগামী পাঁচ বছরে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৫ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে|
শনিবার (১৩ জুন) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ|
উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, জেলা পরিষদ চত্বর ও জেলা কসাইখানা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা|
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ-গাছালির কোনো বিকল্প নেই| তারেক রহমানের উদ্বোধন করা জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে| এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে|
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে|

office@ukantho.com


Photo

মহেশপুরে কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের পেঁয়াজের চাহিদা মেটানো ও আমদানিনির্ভরতা...

Photo

কালীগঞ্জে ভাটাডাঙ্গা-একতারপুর সড়কের বিভিন্ন স্থানে ১৫ টি গর্ত ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

ঝিনাইদহে পাঁচ দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে স্মারকলিপি প্রদান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পাঁচ দাবিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের...

Photo

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার

এফএনএস: একজনের ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত