সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ভাটাডাঙ্গা-একতারপুর সড়কের বিভিন্ন স্থানে ১৫ টি গর্ত ঘটছে দূর্ঘটনা

উচ্চকন্ঠ   21-Sep-2025   50

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা-একতারপুর সড়কে অহরহ ঘটছে দূর্ঘটনা। ৭ নং রায়গ্রাম ইউনিয়নের চাপরাইল ব্রিজ থেকে ভাটাডাঙ্গা-একতারপুর সড়কটি অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। ভাটাডাঙ্গা, বনখিদ্দা, ইচাখালি, ঘোপপাড়া, একতারপুর গ্রামের জনগণ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে। সড়কটি দিয়ে প্রতিনিয়ত অত্র এলাকার শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির কমপক্ষে ১৫ টি স্থানে ভেঙ্গে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত যানবাহন দূর্ঘটনার শিকার হয়ে আহতের সংখ্যা বেড়েই চলেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভান করে চলেছে। এলাকাবাসী দূর্ঘটনা রোধে কিছু কিছু স্থানে মাটি দিয়ে গর্তগুলো ভরাট করেছে। এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা, উ্চ্চকণ্ঠ নিউজকে বলেন, দূর্ঘটনা রোধে ভাঙ্গনের স্থানগুলোতে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু এটা স্থায়ী কোন সমাধান নয়। যে কোন সময় মাটি সরে গিয়ে রাস্তা ধ্বসে যেতে পারে। অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী । অন্যথায় যত দেরী হবে দূর্ঘটনার সম্ভাবনা ততই বেড়ে যাবে।

office@ukantho.com


Photo

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত-ফ্যাসিবাদ সরকার দেখতে চাই না: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো আধিপত্যবাদ...

Photo

চাকরি পেলেন গুম-খুনের শিকার ও জুলাইয়ে নিহতদের ৭৪ স্বজন

এফএনএস: গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে নিহত পরিবারের ৭৪ জনকে চাকরির...

Photo

ক্লিন নড়াইল গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা...

Photo

নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে পিংক বাস চালু

এফএনএস: নগরীর নারী যাত্রীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে মহিলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত