সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞায় পরিবর্তন

উচ্চকন্ঠ   05-Jun-2025   53

Photo

এফএনএস: একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞায় পরিবর্তন এনে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২২’ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ। অধ্যাদেশ অনুযায়ী, ‘বীর মুক্তিযোদ্ধা’র সংজ্ঞায় বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা’ অর্থ যাহারা ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে-গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যে সব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে নাম অন্তর্ভুক্ত করেছিলেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এই দেশীয় সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস্, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন- এইরূপ সব বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনি¤œ বয়সের মধ্যে; এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস (ই.পি.আর), পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার (মুজিবনগর সরকার) ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকরাও বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন, যথা- ১। হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সব নারী (বীরাঙ্গনা)। ২। মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সব ডাক্তার, নার্স ও চিকিৎসা-সহকারী।

office@ukantho.com


Photo

১৬ মার্চের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা: এনসিটিবি চেয়ারম্যান

এফএনএস: আগামী ১৬ মার্চের মধ্যে সব পাঠ্যবই দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন...

Photo

মার্কিন শুল্ক ইস্যুতে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ইস্যুতে বাংলাদেশ সরকার...

Photo

যশোরে দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

এফএনএস: যশোরের মণিরামপুর উপজেলায় দিনেরবেলা অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং...

Photo

দুই কেজি মাথার ভারে চাপা পড়েছে দুই বছরের মাইমুনার বেঁচে থাকার স্বপ্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যে বয়সে একটি শিশুর ওজন হওয়ার কথা ১২...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত