রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোক বইয়ে স্বাক্ষর ও কোরআন তেলাওয়াত

উচ্চকন্ঠ   30-Dec-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ বিএনপি’র শোক বইয়ে স্বাক্ষর, কোরআন তেলওয়াত ও কালো পতাকা উত্তোলন করে। মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুরে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে । এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা দোকান মালিক সমিতিরি সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, এইচএসএস সড়কের দোকান মালিক সমিতিরি সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা।
সেসময় বক্তরা বলেন, গণতন্ত্রের মাতা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু অপূরনীয়। তাকে হারিয়ে দলীয় নেতৃবৃন্দসহ সারা দেশের মানুষ আজ শোকহত। আল্লাহ যেন তাকে বেহশত নসীব করেন সেই দোয়া কমনা করেছে দেশের মানুষের কাছে।

office@ukantho.com


Photo

ক্ষমা চাইলেন তামিমের দুই চিকিৎসক

তামিম ইকবালের চিকিৎসা নিয়ে সবাই সন্তুষ্ট, হোক সেটি কেপিজে হাসপাতাল...

Photo

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু

এফএনএস: চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটকের পর জীবননগর পৌর বিএনপির...

Photo

ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে যথার্থ ও স্পষ্ট...

Photo

গুমের তদন্তকারীদের হত্যার জন্য বোমা পুঁতে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এফএনএস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত