সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ নারী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   03-Jun-2025   56

Photo

এফএনএস: রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ সুমি খাতুন (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সুমি রাজবাড়ী উপজেলার ভবানীপুর এলাকার লাল মিয়া সড়কের মীর আব্দুর রাজ্জাকের মেয়ে। গত সোমবার রাত পৌনে ৮টার দিকে সুমি খাতুনের নিজ বসতঘরের ভেতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুটি তাজা কার্তুজসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ী সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সদর উপজেলার ভবানীপুর লালমিয়া সড়ক পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়ি থেকে সুমি খাতুনকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামিসহ আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন...

Photo

রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ায় সিয়াম মিয়া (২০) নামে এক তরুণের রহস্যজনক...

Photo

আবারো অপরাধ জগতে সক্রিয় ঝিনাইদহের সেই মালেক ও বাবুল মাস্তান, নেপথ্যে ডাকবাংলার বারি মোল্লা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কৃষক আলফাজ...

Photo

ঝিনাইদহে ধর্ষণ চেষ্টা মামলায় মহেশপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত