বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ২৩ লাখ টাকার চেক বিতরণ

উচ্চকন্ঠ   30-Jul-2026   16

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনের কালীগঞ্জ উপজেলার ৪৯ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জায় এসব চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা পরিষদের আয়োজনে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নোমান হোসেন, সচিব সেলিম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি ও আনোয়ারুল ইসলাম রবিসহ জেলা উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়া রাশেদ খাঁন সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত তাঁকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগ পুনর্বাসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির দুই শতাধিক নেতার পদত্যাগ

এফএনএস: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির...

Photo

চানখারপুলে গণহত্যা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

এফএনএস: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর...

Photo

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম সরে যাওয়ার...

Photo

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত