সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

উচ্চকন্ঠ   02-Apr-2025   59

Photo

এফএনএস: অর্ধযুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় এবারের পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে মাকে নিয়ে পার্কে বেড়াচ্ছেন তারেক রহমান— এমন একটি ভিডিও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন খালেদা জিয়া, পাশেই তার ছেলে হাঁটছেন। ঈদের সময় বিএনপি সূত্রে পাওয়া পারিবারিক একটি ছবিতে বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়। জিয়া পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানায়, লন্ডন সময় রোববার সকালে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে নিয়ে ছবিটি তোলেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি (খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন। আট বছর পর তিনি পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন। খালেদা জিয়া কবে আসবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত নয়...এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন। ২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। পরে করোনার সময়ে সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত। ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাবন্দি থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করা হয়নি তার।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আড়াই হাজার কৃষক পেল বিনামূল্যের সবজী বীজ ও সার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে...

Photo

৫৮ লাখ টাকার অবৈধ সম্পদ: পাসপোর্টের পরিচালক তৌফিক বরখাস্ত

এফএনএস: অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট...

Photo

ঝিনাইদহে মাদকবিরোধী কাবাডি ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতা তৈরির...

Photo

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

এফএনএস: নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত